ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় সভা

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুরে বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুর জেলা সফরকালে এ সভায় মিলিত হন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) সম্মেলন কক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিন বাহিনী প্রধান আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা দায়িত্বরত সকল সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সফরকালে তিন বাহিনীর প্রধানগণ 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ে কর্তব্যরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুরে বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুর জেলা সফরকালে এ সভায় মিলিত হন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) সম্মেলন কক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিন বাহিনী প্রধান আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা দায়িত্বরত সকল সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সফরকালে তিন বাহিনীর প্রধানগণ 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ে কর্তব্যরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ