ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাদি হ/ত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ বার পেছাল, পরবর্তী তারিখ ৯ ফেব্রুয়ারি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হ/ত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ বার পেছাল, পরবর্তী তারিখ ৯ ফেব্রুয়ারি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এই দিন ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) এলাকার সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি। এর আগে গত ৬ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। তবে ডিবি পুলিশের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারের সময় মোটরসাইকেল আরোহী আততায়ীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিবির আগের অভিযোগপত্রে সাবেক কাউন্সিলর বাপ্পি ও ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মো. হুমায়ুন কবির, হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, ওয়াহিদ আহমেদ শিপু, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মারিয়া আক্তার লিমা এবং ভারতে পালাতে সহায়তার অভিযোগে অভিযুক্ত সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, ফিলিপ স্নালসহ আরও অনেকে।

মামলার নথিপত্র অনুযায়ী, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ পাঁচজন আসামি এখনও পলাতক রয়েছেন। মামলার বাদীপক্ষের দাবি, অধিকতর তদন্তের মাধ্যমেই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবং পলাতক আসামিদের ভূমিকা পূর্ণাঙ্গভাবে উঠে আসবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাদি হ/ত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ বার পেছাল, পরবর্তী তারিখ ৯ ফেব্রুয়ারি

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ