ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পূর্বসূরীদের যন্ত্রণার পথ অনুসরণ না করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান: আসিফ মাহমুদ সজীব

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পূর্বসূরীদের যন্ত্রণার পথ অনুসরণ না করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান: আসিফ মাহমুদ সজীব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পূর্বসূরীরা যে জুলুমের মধ্যে দিয়ে গেছে, আমাদেরও তা পুনরাবৃত্তি করতে হবে না। তিনি বলেন, “বাবা দাদারা যেভাবে ভোট দিয়েছে, আমরা সেইভাবে ভোট দেবো—এই চিন্তায় থাকলে আমাদের পূর্বসূরীরা যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, আমরা একই পথে যেতে বাধ্য হবো।”

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর সদরের গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশে পরিবারতন্ত্র লেগেই আছে। কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীকে সন্তানরা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙার পথে শাপলা কলিকে বিজয়ী করতে হবে।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যবদ্ধ ১১ দল বাংলাদেশকে মুক্ত ও সুশাসনপূর্ণ করতে চলেছে। শতশত নেতাকর্মীর ত্যাগ স্বীকার করে এই পথ চলা সম্ভব হয়েছে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, শাপলা কলিকে ভোট দিলে ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

এর আগে তিনি নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড় থেকে শাপলা কলির প্রচার গাড়িতে নেতাকর্মীদের সঙ্গে সভাস্থলে পৌঁছান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পূর্বসূরীদের যন্ত্রণার পথ অনুসরণ না করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান: আসিফ মাহমুদ সজীব

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পূর্বসূরীরা যে জুলুমের মধ্যে দিয়ে গেছে, আমাদেরও তা পুনরাবৃত্তি করতে হবে না। তিনি বলেন, “বাবা দাদারা যেভাবে ভোট দিয়েছে, আমরা সেইভাবে ভোট দেবো—এই চিন্তায় থাকলে আমাদের পূর্বসূরীরা যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, আমরা একই পথে যেতে বাধ্য হবো।”

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর সদরের গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশে পরিবারতন্ত্র লেগেই আছে। কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীকে সন্তানরা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙার পথে শাপলা কলিকে বিজয়ী করতে হবে।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যবদ্ধ ১১ দল বাংলাদেশকে মুক্ত ও সুশাসনপূর্ণ করতে চলেছে। শতশত নেতাকর্মীর ত্যাগ স্বীকার করে এই পথ চলা সম্ভব হয়েছে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, শাপলা কলিকে ভোট দিলে ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

এর আগে তিনি নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড় থেকে শাপলা কলির প্রচার গাড়িতে নেতাকর্মীদের সঙ্গে সভাস্থলে পৌঁছান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ