ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এ নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এর সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। উদ্বোধনী পর্বের সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

নাট্যোৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো কলা ভবনে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ নাট্যপ্রেমীরা অংশ নেন।

সাত দিনব্যাপী এ নাট্যোৎসবে প্রতিদিন দুইটি করে মোট ১৪টি নাটক মঞ্চস্থ করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৮টায় নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাট্যোৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এ নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এর সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। উদ্বোধনী পর্বের সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

নাট্যোৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো কলা ভবনে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ নাট্যপ্রেমীরা অংশ নেন।

সাত দিনব্যাপী এ নাট্যোৎসবে প্রতিদিন দুইটি করে মোট ১৪টি নাটক মঞ্চস্থ করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৮টায় নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাট্যোৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ