সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই একটি পিকআপ গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে।
রোববার (তারিখ) দুপুরে জৈন্তাপুর থেকে নারায়ণগঞ্জগামী মহিষবোঝাই একটি পিকআপ গাড়ি ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে একটি নোহা গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে পিকআপটি থামায়। এ সময় তারা পিকআপের চালক ও হেলপারকে মারধর করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
স্থানীয়দের সন্দেহ হলে নোহা গাড়িটি আটক করা হয়। এ সময় নোহা গাড়িতে থাকা আরও চারজন পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা টিটন কুমার মল্লিক (৪৩) ও আব্দুর রশিদ (৫২) নামের দুইজনকে আটক করে থানায় সোপর্দ করে। আটক টিটন কুমার মল্লিক শাহপরান থানার শৈলেন মল্লিকের পুত্র এবং আব্দুর রশিদ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার মৃত গিয়াস উদ্দিনের পুত্র।
ঘটনার সময় ছিনতাইকারীদের হামলায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৩-৪১৬০) জব্দ করে এবং মহিষবোঝাই পিকআপটি থানায় নিয়ে যায়। সন্ধ্যার দিকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চুরি ও ছিনতাই রোধে থানা পুলিশ তৎপর রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন