বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে উত্তরা থানা পুলিশ তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করে।
সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাফিকুর রহমান ও তার স্ত্রীর সঙ্গে অপর দুই আসামি হলেন—শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।
সাফিকুর রহমান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন ও কার্গো শাখায় গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসর গ্রহণ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন