ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়
ছবিঃ গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় গৌরনদী আর্মি ক্যাম্পের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গৌরনদী আর্মি ক্যাম্পের কমান্ডার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সেনা ক্যাম্প কমান্ডার আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সঠিক ও সময়োপযোগী তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সেনা কর্মকর্তারা।

সভা শেষে জানানো হয়, দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় গৌরনদী আর্মি ক্যাম্পের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গৌরনদী আর্মি ক্যাম্পের কমান্ডার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সেনা ক্যাম্প কমান্ডার আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সঠিক ও সময়োপযোগী তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সেনা কর্মকর্তারা।

সভা শেষে জানানো হয়, দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ