ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোপালগঞ্জে সোহাগ পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারের চালক নি/হত

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে সোহাগ পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারের চালক নি/হত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিউদ্দিন মন্ডল (৪৫) নামে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মন্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে সোহাগ পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারের চালক নি/হত

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিউদ্দিন মন্ডল (৪৫) নামে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন মন্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ