ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসী ভোটারদের পাঠানো ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডিজিটাল প্রক্রিয়ায় ভোটদান সহজ করতে চালু করা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা এই কার্যক্রমে অংশ নিচ্ছেন।

পরিসংখ্যান অনুযায়ী আজ বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থানরত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন নিবন্ধিত প্রবাসীর কাছে ডিজিটাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন সফলভাবে ভোটদান সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী তাদের নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন যার একটি বড় অংশ দেশে পৌঁছাতে শুরু করেছে। বিডি পোস্টের মাধ্যমে ১ হাজার ৮৫৯টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিদেশের পাশাপাশি দেশের ভেতরে যারা কর্মস্থল বা অন্য কারণে নিজ এলাকার বাইরে আছেন তাদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। দেশের অভ্যন্তরে নিবন্ধিত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৭৯৭ জন তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন ভোটার ভোট দিয়ে তা ডাক বাক্সে জমা দিয়েছেন। উল্লেখ্য যে এবার সব মিলিয়ে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ