ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটের দিন ইন্টারনেট সচল থাকবে, বন্ধ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের দিন ইন্টারনেট সচল থাকবে, বন্ধ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তবে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।

রবিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার নিয়ে জনমনে থাকা শঙ্কা দূর করে উপদেষ্টা স্পষ্ট জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী তথ্যপ্রবাহ ও যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ইন্টারনেট সেবা চালু রাখা হবে এবং এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের পরিবেশ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুল ব্যবহৃত শব্দ এবং এ নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। তবে সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোটের দিন ইন্টারনেট সচল থাকবে, বন্ধ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তবে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।

রবিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার নিয়ে জনমনে থাকা শঙ্কা দূর করে উপদেষ্টা স্পষ্ট জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী তথ্যপ্রবাহ ও যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ইন্টারনেট সেবা চালু রাখা হবে এবং এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের পরিবেশ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুল ব্যবহৃত শব্দ এবং এ নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। তবে সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আসন্ন নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ