ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম কমলো ২ টাকা

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম কমলো ২ টাকা
চিত্র : প্রতিকী

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামে ২ টাকা করে হ্রাস আনা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অকটেনের দাম ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম কমলো ২ টাকা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামে ২ টাকা করে হ্রাস আনা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অকটেনের দাম ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ