জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা আরও ২২ দিন বাড়ানো হয়েছে। নতুন সংশোধিত সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্যান্য শর্তাবলি আগের মতোই অপরিবর্তিত থাকবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার সঠিক সময় এবং কেন্দ্রের তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এই শিক্ষাবর্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। চূড়ান্ত মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত ১০০ নম্বর (৪০% ও ৬০% হারে) মিলিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন