আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩২ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৮টি বিভাগে পদায়ন করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।
পদায়নকৃত কর্মকর্তাদের ‘দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ অনুযায়ী তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন। বিভাগওয়ারী বন্টন অনুযায়ী ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭ জন এবং সিলেট বিভাগে সবচেয়ে কম ২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৪ জন করে এবং বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে কর্মকর্তা পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, বিভাগীয় কমিশনারগণ তাদের আওতাধীন এলাকার চাহিদা বিবেচনা করে এসব ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট স্থানে পদায়ন করবেন। দায়িত্ব পাওয়ার পর তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট করবেন। দায়িত্ব পালনকালে তারা প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে বাধ্য থাকবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন