ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটে মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্কের’, প্রতারণা ও নির্যাতনের জেরে গৃহশিক্ষক শিহাব হত্যা: নারীসহ গ্রেপ্তার ২

ইকবাল হোসাইন কামালী
ইকবাল হোসাইন কামালী
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্কের’, প্রতারণা ও নির্যাতনের জেরে গৃহশিক্ষক শিহাব হত্যা: নারীসহ গ্রেপ্তার ২
সিলেটে মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা

অনৈতিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ এবং দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় শোয়েবুর রহমান শিহাব (৩০) নামে এক গৃহশিক্ষককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল মতিন (৪৫) ও খালেদা বেগম (৩২)।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার শাহপরান থানাধীন সোনারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ জানায়, নিহত শিহাব ২০২৩ সাল থেকে খালেদা বেগমের বাসায় তার সন্তানদের আরবি পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খালেদা বেগমের স্বামী প্রবাসে থাকায় শিহাব বাসার সার্বিক দেখাশোনার দায়িত্বও পালন করতেন। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

স্বীকারোক্তির বরাতে পুলিশ জানায়, শিহাব খালেদা বেগমকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তার স্বামীর সঙ্গে শিবগঞ্জ উপশহর এলাকায় একটি প্লট যৌথভাবে কেনার পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে প্রায় ২০ লাখ টাকা বায়না দেওয়া হয়। পরবর্তীতে শিহাব পর্তুগাল ও লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে জমির বায়নার টাকা, খালেদা বেগমের প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার বিক্রির অর্থসহ বিভিন্ন সময়ে মোট প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেন।

পুলিশ আরও জানায়, বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়ে শিহাবের পরামর্শেই খালেদা বেগম ও তার সন্তানদের লন্ডনে গমনের একটি ভুয়া নাটক সাজানো হয়। এরপর শিহাব সিলেট শহরে তাদের নতুন ভাড়া করা বাসায় ওঠেন। পরবর্তীতে লন্ডনে নেওয়ার বিষয়ে চাপ দিলে শিহাব খালেদা বেগম ও তার পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এমনকি তিনি খালেদা বেগমের মেয়ের সাথেও অনৈতিক সম্পর্ক স্থাপন করেন বলে স্বীকারোক্তিতে উঠে আসে।

এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী শিহাবকে হত্যা করা হয়। পুলিশ জানায়, বাদেশ্বর নদীর উত্তর পাড়ে কুড়াইল হাওড়ের বেতের ঝোপে শিহাবকে হত্যা করা হয়। পরে মরদেহ বিবস্ত্র করে বস্তা দিয়ে মুখসহ শরীরের অর্ধাংশ ঢেকে রাখা হয়, যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উমাইরগাঁও এলাকার বাদেশ্বর নদীর উত্তর পাড়ে কুড়াইল হাওড়ের ঝোপঝাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে নিহতের পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সয়াইবুর রহমান জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটে মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্কের’, প্রতারণা ও নির্যাতনের জেরে গৃহশিক্ষক শিহাব হত্যা: নারীসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ