শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামের বাসিন্দা সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি নিয়মিত স্ত্রী নাদিয়া আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন। শনিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ভিডিও কলে পুরো ঘটনাটি দেখতে পেয়ে সালাম ফকির তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন