ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর মান্দায় অবৈধ কৃষিজমির মাটি কর্তনের কর্তন: জরিমানা ও মালামাল জব্দ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

নওগাঁর মান্দায় অবৈধ কৃষিজমির মাটি কর্তনের কর্তন: জরিমানা ও মালামাল জব্দ

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ৩১ জানুয়ারি, শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এই অভিযান পরিচালনা করেন।

প্রতিবেদনে জানা গেছে, গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে জমির মাটি কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সাতবাড়িয়া গ্রামে মাটি কর্তনের সুস্পষ্ট প্রমাণ থাকলেও ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আইন অমান্যকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর মান্দায় অবৈধ কৃষিজমির মাটি কর্তনের কর্তন: জরিমানা ও মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ৩১ জানুয়ারি, শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এই অভিযান পরিচালনা করেন।

প্রতিবেদনে জানা গেছে, গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে জমির মাটি কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সাতবাড়িয়া গ্রামে মাটি কর্তনের সুস্পষ্ট প্রমাণ থাকলেও ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আইন অমান্যকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ