ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬ অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬ অনুষ্ঠিত

দুর্নীতিকে না বলি-ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬। নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জয়নুল আবেদীন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউসুফ হোসেন স্পষ্ট করেন যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয় বরং এটি একটি নাগরিক আন্দোলন। তিনি বিশ্বাস করেন যে দুর্নীতির বিরুদ্ধে না বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে। সম্মেলনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

দুর্নীতিকে না বলি-ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬। নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জয়নুল আবেদীন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউসুফ হোসেন স্পষ্ট করেন যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয় বরং এটি একটি নাগরিক আন্দোলন। তিনি বিশ্বাস করেন যে দুর্নীতির বিরুদ্ধে না বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে। সম্মেলনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ