ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় যৌথ বাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রাম থেকে এই বিস্ফোরক দ্রব্যগুলো পাওয়া যায়।
হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গভীর রাতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে স্থানীয় রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে রাখা খড়কুটোর স্তূপের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১২টি লাল-কালো টেপে মোড়ানো ককটেল উদ্ধার করা হয়।
হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানিয়েছেন, “জননিরাপত্তা রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।”
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, “যৌথ বাহিনীর উদ্ধার করা ১২টি ককটেল থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন