ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলিকরা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেফতারকৃত যুবক ও আগ্নেয়াস্ত্র

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে প্রধান আসামি মাইনুল ইসলাম জিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। সংঘর্ষকালে মাহি ও জিয়া নামে দুই ব্যক্তি প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ভিডিও দ্রুত ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান এক বার্তায় জানান, “প্রকাশ্যে গুলিবর্ষণকারীকে সনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি টেটা, ৩টি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‍্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নজরদারি বাড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলিকরা সেই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে প্রধান আসামি মাইনুল ইসলাম জিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। সংঘর্ষকালে মাহি ও জিয়া নামে দুই ব্যক্তি প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ভিডিও দ্রুত ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পাঁচানী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান এক বার্তায় জানান, “প্রকাশ্যে গুলিবর্ষণকারীকে সনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি টেটা, ৩টি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‍্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নজরদারি বাড়িয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ