রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ মোট ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত পাস্তা ক্লাব রেস্টুরেন্টের রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন— শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে ৬ জন আহত এবং ২ জন দগ্ধ হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ রোগীকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের মধ্যে কামরুল ও জসিমকে ভর্তি দেওয়া হয়েছে। কামরুলের শরীরের প্রায় ৮ শতাংশ এবং জসিমের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওয়ারীর একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতসহ ৮ জনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে এবং দগ্ধ দুইজন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন