ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা লম্বা ছুটি কাটানোর একটি বিশেষ সুযোগ তৈরি হয়েছে। মূলত পবিত্র শবে বরাতের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এই সুযোগটি তৈরি হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সরকারের নির্ধারিত ছুটির তালিকা ও নির্বাহী আদেশ অনুযায়ী শবে বরাতের পরদিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি বুধবার সারা দেশে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই দিন অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত।
ছুটিটি টানা ৪ দিনে রূপান্তর করতে হলে মাঝের একদিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্যক্তিগত বা ঐচ্ছিক ছুটি নিতে হবে। বুধবারের সরকারি ছুটির পর বৃহস্পতিবার ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ যাপনের সুযোগ মিলবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকলেও তার মধ্যে বেশ কিছু দিন শুক্র ও শনিবার পড়েছে। তবে ফেব্রুয়ারির এই সুযোগটি কাজে লাগিয়ে অনেকেই ইতিমধ্যে পরিবারসহ ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন