ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

সচিব বলেন, শেরপুরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা থাকলেও সেখানে তা লঙ্ঘিত হয়েছে। এই ব্যর্থতার দায়ে ইউএনও ও ওসিকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্টের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন কমিশন আরও স্পষ্ট করেছে যে, আগামী ৮ ফেব্রুয়ারির পর যদি আদালতের নির্দেশে কেউ নতুন করে প্রার্থিতা ফিরে পান, তবে ব্যালট পেপার মুদ্রণ সংক্রান্ত জটিলতার কারণে পোস্টাল ব্যালটে তাদের নাম বা প্রতীক অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।

উল্লেখ্য, বুধবার বিকেলে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

সচিব বলেন, শেরপুরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা থাকলেও সেখানে তা লঙ্ঘিত হয়েছে। এই ব্যর্থতার দায়ে ইউএনও ও ওসিকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্টের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন কমিশন আরও স্পষ্ট করেছে যে, আগামী ৮ ফেব্রুয়ারির পর যদি আদালতের নির্দেশে কেউ নতুন করে প্রার্থিতা ফিরে পান, তবে ব্যালট পেপার মুদ্রণ সংক্রান্ত জটিলতার কারণে পোস্টাল ব্যালটে তাদের নাম বা প্রতীক অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।

উল্লেখ্য, বুধবার বিকেলে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ