ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন
কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চিত দাবি বাস্তবায়নের দাবিতে ঝালকাঠি জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও ন্যায্য বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি বহুবার উত্থাপন করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি, যা কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বাদশা তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আবদুল জলিল মিয়াশাহ জামাল। বক্তারা বলেন, নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করা না হলে কর্মচারীদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে দাবি বাস্তবায়ন না করা হলে সারা দেশে কর্মবিরতি, অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চিত দাবি বাস্তবায়নের দাবিতে ঝালকাঠি জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও ন্যায্য বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি বহুবার উত্থাপন করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি, যা কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বাদশা তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আবদুল জলিল মিয়াশাহ জামাল। বক্তারা বলেন, নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করা না হলে কর্মচারীদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে দাবি বাস্তবায়ন না করা হলে সারা দেশে কর্মবিরতি, অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ