তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে এই তথ্য জানানো হয়।
এর আগে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় থাকলেও পরবর্তীতে দফায় দফায় এই সময় বৃদ্ধি করা হয়।
এনবিআর সূত্র জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বিশেষ সুবিধা দিতে এবং অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় সবার প্রস্তুতির কথা বিবেচনা করে এই সময় বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন