গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মহাসড়কের মাঝখানে থাকা একটি বালুর ঢিবির সামনে বাসটি আকস্মিকভাবে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন এবং অনেকে ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে যৌথ উদ্ধার অভিযানে বাসের ভেতর থেকে আহত অবস্থায় অন্তত ১৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”
এদিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন,
“দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন