ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে মধুখালী আর্মি ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং বোয়ালমারী থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ পাওয়ার আগেই সজীবকে ঘিরে ফেলে তল্লাশি করা হয় এবং তার কাছে থাকা ৭.৬৫ মি.মি. পিস্তলটি উদ্ধার করা হয়।
আটক সজীব স্থানীয় ময়েনদিয়া এলাকারই বাসিন্দা। অভিযান শেষে রাতেই তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই অস্ত্রের উৎস ও কোনো নাশকতামূলক পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ১৩ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী সেনাবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন