ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দলগাছা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোরই এবছরের এসএসসি পরীক্ষার্থী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে সিজানুর রহমান (১৭) এবং নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে নেহাল হোসেন (১৭)। তারা নন্দীগ্রামের ‘মা কেজি স্কুল’-এর শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সিজানুর ও নেহাল মোটরসাইকেলে করে কাথম–কালিগঞ্জ সড়ক ধরে শিমলা বাজারের দিকে যাচ্ছিল। পথে দলগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করে চালককে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ, কাথম–কালিগঞ্জ সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত 

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ