বগুড়া শহরে জনদুর্ভোগ ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১০টি মোটরসাইকেল ও ৬টি প্রাইভেট কার আটক করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসি মো. ইকবাল বাহার জানিয়েছেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা, জেলখানা মোড় ও আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আটককৃত মোটরসাইকেল ও প্রাইভেট কারগুলো বিকট শব্দে চলাচলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিরক্তি ও আতঙ্ক সৃষ্টি করছিল। জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে অন্তত ৩০ জন কিশোর ও তরুণকে আটক করা হয়েছে। পরে তাদের ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
ডিবি কর্মকর্তারা আরও জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাবেশস্থলগুলোতে বিকট শব্দে গাড়ি চালানো প্রশাসনের নজরদারিতে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানান তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন