ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিয়েছে।

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং ফিরোজ আহমেদ। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এটি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিদেশি পর্যবেক্ষকদের সহযোগিতার বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি বাংলাদেশে এসে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিয়েছে।

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং ফিরোজ আহমেদ। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এটি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিদেশি পর্যবেক্ষকদের সহযোগিতার বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি বাংলাদেশে এসে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ