ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন

কক্সবাজারে টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি পৃথক সময়ে সেন্টমার্টিন ও টেকনাফের সি-বিচ বিওপি উদ্বোধন করেন।

বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্টমার্টিন বিওপিতে আধুনিক সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। এই বিওপির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল ও সামগ্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তা ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হবে।

সেন্টমার্টিন দ্বীপে নিরাপত্তার দায়িত্ব ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস পালন করলেও পরবর্তীতে কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করা হয়। ২০১৯ সালের ৭ এপ্রিল পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। উদ্বোধনের মাধ্যমে সেন্টমার্টিন বিওপির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলো।

একইদিন বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নতুন সি-বিচ বিওপিও উদ্বোধন করেন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি সদস্যদের নিরাপত্তা, মনোবল ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারে টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি পৃথক সময়ে সেন্টমার্টিন ও টেকনাফের সি-বিচ বিওপি উদ্বোধন করেন।

বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্টমার্টিন বিওপিতে আধুনিক সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। এই বিওপির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল ও সামগ্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তা ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হবে।

সেন্টমার্টিন দ্বীপে নিরাপত্তার দায়িত্ব ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস পালন করলেও পরবর্তীতে কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করা হয়। ২০১৯ সালের ৭ এপ্রিল পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। উদ্বোধনের মাধ্যমে সেন্টমার্টিন বিওপির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলো।

একইদিন বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নতুন সি-বিচ বিওপিও উদ্বোধন করেন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি সদস্যদের নিরাপত্তা, মনোবল ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ