ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কমিউনিটি ক্লিনিকের সেফটি ট্যাংক থেকে, নিখোঁজের এক মাস পর উদ্ধার গৃহবধূর মরদেহ

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

কমিউনিটি ক্লিনিকের সেফটি ট্যাংক থেকে, নিখোঁজের এক মাস পর উদ্ধার গৃহবধূর মরদেহ
অর্ধগলিত গৃহবধুর লাশ

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে নিখোঁজের এক মাস আট দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, শুক্তগ্রামের বাসিন্দা আল আমিন মন্ডল ওরফে ইরানুরের স্ত্রী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবরা হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেফটি ট্যাংক থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্বামী আল আমিন মন্ডল স্ত্রীকে হত্যা করে মরদেহ সেফটি ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কালিয়া থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কমিউনিটি ক্লিনিকের সেফটি ট্যাংক থেকে, নিখোঁজের এক মাস পর উদ্ধার গৃহবধূর মরদেহ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে নিখোঁজের এক মাস আট দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, শুক্তগ্রামের বাসিন্দা আল আমিন মন্ডল ওরফে ইরানুরের স্ত্রী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবরা হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেফটি ট্যাংক থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্বামী আল আমিন মন্ডল স্ত্রীকে হত্যা করে মরদেহ সেফটি ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কালিয়া থানা পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ