ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয় বিষয়ে চবির স্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয় বিষয়ে চবির স্থান

শিক্ষা, গবেষণা এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের মান বিবেচনায় প্রকাশিত মর্যাদাপূর্ণ টাইমস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিং ২০২৬-এ বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয়টি বিষয়ে স্থান করে নিয়ে অনন্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন চবি কর্তৃপক্ষ।

র‍্যাংকিং অনুযায়ী, কম্পিউটার সায়েন্স বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে ৬০১-৮০০ তম অবস্থানে রয়েছে। এটি বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয় এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম।

লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) শাখায় বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে, যা দেশে যৌথভাবে দ্বিতীয় এবং চট্টগ্রামে যৌথভাবে প্রথম। এই শাখায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এবং ফিশারিজ বিভাগের প্রকাশনা, অবকাঠামো ও গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে অবস্থান মূল্যায়ন করা হয়েছে।

ফিজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্স শাখায় চবির আন্তর্জাতিক অবস্থান ৮০১-১০০০, যা বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয় এবং চট্টগ্রামে প্রথম। এই র‍্যাংকিংয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফরেস্ট্রি, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশবিদ্যা, এপ্লাইড কেমিস্ট্রি এবং ভূগোল বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজনেস অ্যান্ড ইকোনমিকস শাখায় বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক অবস্থান ৮০১-১০০০, বাংলাদেশে যৌথভাবে তৃতীয় এবং চট্টগ্রামের মধ্যে প্রথম। এখানে ফাইন্যান্স, অর্থনীতি, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং বিভাগের সামগ্রিক মান বিবেচনা করা হয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিষয়ে চবির আন্তর্জাতিক অবস্থান ৮০১-১০০০, দেশে যৌথভাবে তৃতীয় এবং চট্টগ্রামে যৌথভাবে প্রথম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার মানের ভিত্তিতে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে।

সমাজবিজ্ঞান শাখাতেও আন্তর্জাতিক অবস্থান ৮০১-১০০০, বাংলাদেশে যৌথভাবে তৃতীয় এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এখানে মূল্যায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে এবং চলতি বছরে অতীতের সকল রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চসংখ্যক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয় বিষয়ে চবির স্থান

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ