বাংলাদেশে সমর্থক না থাকায় ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এতে নির্বাচন ব্যাহত হওয়া কিংবা দেশে অস্থিরতা সৃষ্টির কোনো আশঙ্কাও নেই।
এ সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
কারাগারে পর্যাপ্ত স্থান সংকট রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার রক্ষা করে তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করেন, তাহলে তিনি শুধু আইন লঙ্ঘনই করেন না, বরং রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করেন। কারা বিভাগের কোনো সদস্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নন, বরং তারা রাষ্ট্রের সাধারণ জনগণের করের অর্থে বেতনভুক্ত সরকারি কর্মচারী। তাই জনকল্যাণই হওয়া উচিত তাদের একমাত্র ব্রত।
দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন