বরিশালে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশাল অফিসের সাবেক সহকারী পরিচালক এমডি শাহ-আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমডি শাহ-আলমের বিরুদ্ধে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর অফিসে শতাধিক ভুয়া বাস ও ট্রাকের রেজিস্ট্রেশন অনুমোদনের অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর এই অবৈধ রেজিস্ট্রেশন প্রদানকে কেন্দ্র করে মামলা দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি বরিশাল অফিসে ৩৪৪টি, ঝালকাঠি অফিসে ৯৩৩টি এবং পিরোজপুর অফিসে ১০৮১টি ভুয়া যানবাহনের রেজিস্ট্রেশন অনুমোদন দিয়েছেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, গত ৮ বছরে তিনি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও চট্টগ্রাম এলাকায় প্রায় ৫০ কোটি টাকা আত্মসাত করেছেন।
মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন অগ্রাহ্য করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। জেলহাজতে নেওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারন করতে গেলে শাহ-আলম ক্ষুব্ধ হন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন