ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমা শোকজ, পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমা শোকজ, পদত্যাগের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সর্বমিত্র চাকমাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সর্বমিত্র চাকমা লাঠি হাতে কিশোরদের একটি সারিতে দাঁড় করিয়ে তাদের কানে ধরে ওঠবস করাচ্ছেন। এছাড়া কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল কোর্টের পাশেও একই কৌশল অনুসরণ করা হয়েছে বলে আরও একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে সর্বমিত্র চাকমা নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং প্রশাসনের স্থবিরতাকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শোকজ নোটিশের পাশাপাশি বিষয়টি যথাযথভাবে অনুসন্ধান করে প্রয়োজনীয় শৃঙ্খলাবিষয়ক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিশোরদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সর্বমিত্র চাকমা শোকজ, পদত্যাগের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সর্বমিত্র চাকমাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সর্বমিত্র চাকমা লাঠি হাতে কিশোরদের একটি সারিতে দাঁড় করিয়ে তাদের কানে ধরে ওঠবস করাচ্ছেন। এছাড়া কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল কোর্টের পাশেও একই কৌশল অনুসরণ করা হয়েছে বলে আরও একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে সর্বমিত্র চাকমা নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং প্রশাসনের স্থবিরতাকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শোকজ নোটিশের পাশাপাশি বিষয়টি যথাযথভাবে অনুসন্ধান করে প্রয়োজনীয় শৃঙ্খলাবিষয়ক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ