কামরুজ্জামান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরে ডুবে আঁখি আক্তার (১০) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
আঁখি উপজেলার সুখাতী গ্রামের ধাইধাইপাড়া এলাকার আব্দুর রহমানের একমাত্র মেয়ে।
জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বাড়ির উঠানে নিজে নিজে খেলা করছিল আঁখি। তার বাবা তখনও ঘুম থেকে উঠেননি। আর মা তার তিন বছরের ভাইকে নিয়ে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক পর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে তার মা খোজাখুজি করতে থাকে৷ খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পাশে আঁখির জুতা দেখতে পায়। দেখেন যে আঁখি পুকুরের পানিতে ভেসে রয়েছে। পরে আঁখির মা চিৎকার করলে বাড়ির পাশেই আটোয়ারী ফায়ার সার্ভিসের অফিস হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। তারা এসে আঁখিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দ্রুত তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা মোঃ হুমায়ুন কবির।
নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটি কথা বলতে ও চলাফেরা করতে পারত, কিন্তু মানসিক প্রতিবন্ধী ছিল। পরিবারের অসচেতনতায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। এ আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরমভাবে ভেঙে পড়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের প্রতি আরও বেশি নজরদারি ও সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন