নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী যদি ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ করে, তবে ভোটের পরে প্রমাণিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোটের স্বচ্ছতা রক্ষা নিয়ে নির্বাচন কমিশন কোনো আপস করবে না। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রয়েছে এবং কমিশন রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না।
নির্বাচন কমিশনার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আশা করছি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হবে। সকল ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
মাছউদ উল্লেখ করেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রভাব বা চাপ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে।
এছাড়া তিনি বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই, কারণ তাদের নিবন্ধন বহাল রয়েছে। আইন অনুযায়ী তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন