ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অস্ত্র ও গুলিসহ সোনারগাঁও বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে বজলুর রহমানের সঙ্গে থাকা তার আরও তিন সহযোগীকেও আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন— সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) ও ইনুস বাধন (২০)।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বজলুর রহমানকে অস্ত্র সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দিতে দেখা ও শোনা যায়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার এই অভিযান চালায় র‍্যাব-১১।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি গাড়ি তল্লাশি করা হয়। এসময় ডন বজলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্র মজুত ও কেনাবেচার পরিকল্পনার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁও এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে। এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অস্ত্র ও গুলিসহ সোনারগাঁও বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ