দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম রবিবার (২৫ জানুয়ারি) থেকে পুনরায় সচল করা হয়েছে। মূলত পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্তকরণের কারণে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, “আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন সেবাটি পুনরায় চালু করা হলো।”
মহাপরিচালক আরও জানান, “ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও সংশোধন কার্যক্রম বন্ধ রাখার একটি কারণ ছিল।”
উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত যেকোনো ভুল তথ্য প্রদান বা পরিবর্তন ঠেকাতে গত ২৪ নভেম্বর থেকে সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে এটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন