ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিরল অভিজ্ঞতার সাক্ষী হবে মুসলিম বিশ্ব

একই বছরে পালিত হবে দুই রমজান ও তিন ঈদ

মাসুদ রানা :
মাসুদ রানা :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

একই বছরে পালিত হবে দুই রমজান ও তিন ঈদ

সমগ্র মুসলিম বিশ্ব আগামী এক দশকে বিরল কিছু মহাজাগতিক ও ধর্মীয় সমাপতনের সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস এবং ২০৩৯ সালে একই বছরে তিনটি ঈদ উদযাপিত হবে। চাঁদনির্ভর হিজরি ক্যালেন্ডার ও সূর্যভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সময়গত পার্থক্যের কারণেই এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

২০৩০ সালে মুসলিমরা একই খ্রিষ্টীয় বর্ষে দুইবার রমজান মাস পাবেন। সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আব্দুল্লাহ আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী, ওই বছরের জানুয়ারিতে একবার রমজান শুরু হবে এবং বছরের শেষদিকে, অর্থাৎ ডিসেম্বর মাসে আবারও রমজান ফিরে আসবে। সর্বশেষ ১৯৯৭ সালে এমন ঘটনা ঘটেছিল। সে হিসেবে ৩৩ বছর পর আবারও একই বছরে দুই রমজান পালনের বিরল অভিজ্ঞতা অর্জন করবে মুসলিম বিশ্ব।

রমজানের এই ব্যতিক্রমী ঘটনার প্রায় এক দশক পর, ২০৩৯ সালে দেখা দেবে আরও বড় এক সমাপতন। ওই বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে মুসলিমরা এক বছরে তিনটি ঈদ পালন করবেন। বছরের শুরুতেই, জানুয়ারির প্রথম সপ্তাহে, সম্ভাব্য ৬ জানুয়ারি হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ অনুযায়ী ঈদুল আজহা উদযাপিত হবে।

এই দুই কোরবানির ঈদের মাঝামাঝি সময়ে, অর্থাৎ ২০৩৯ সালের ১৯ অক্টোবর নাগাদ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এরপর হিজরি ক্যালেন্ডারের চক্র পূর্ণ হয়ে একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে, ২৬ ডিসেম্বর হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ অনুযায়ী আবারও ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এর ফলে একই সূর্যবর্ষে মক্কা শরিফে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হওয়ার এক বিরল নজির সৃষ্টি হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ইসলামিক হিজরি ক্যালেন্ডার চাঁদের চক্রের ওপর নির্ভরশীল হওয়ায় একটি বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যভিত্তিক হওয়ায় এর দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই দুই ক্যালেন্ডারের মধ্যে প্রতি বছর ১০–১১ দিনের ব্যবধান তৈরি হয়, যার ফলেই দীর্ঘ সময় পরপর এমন বিরল সমাপতন দেখা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একই বছরে পালিত হবে দুই রমজান ও তিন ঈদ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ