ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেষমেশ বাজি জিতলেন ভাইরাল বর

রাজশাহী ম্যাচ হারলে হতো না বাসর

ডেস্ক রিপোর্ট :
ডেস্ক রিপোর্ট :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

রাজশাহী ম্যাচ হারলে হতো না বাসর
ফাইনালের ম্যাচে ক্রিকেট স্টেডিয়ামে শেরওয়ানি পড়া সেই ভাইরাল যুবক।

বিয়ের পিঁড়ি থেকে সরাসরি ক্রিকেট স্টেডিয়াম—পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, চোখেমুখে প্রিয় দলের জয়ের প্রত্যাশা। রাজশাহীর একটি ম্যাচে গ্যালারিতে বরের সাজে বসে থাকা এক যুবককে ঘিরে দর্শকদের কৌতূহল যেমন তৈরি হয়, তেমনি তার গল্প জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হাসি ও বিস্ময়।

বাগেরহাটের বাসিন্দা ওই যুবক জানান, বুধবারই তার বিয়ে সম্পন্ন হয়েছে। নববধূর বাড়ি রাজশাহীতে। বিয়ের দিনই মাঠে খেলা দেখতে আসার পেছনে ছিল স্ত্রীর দেওয়া এক মজার শর্ত। সংবাদমাধ্যমকে হাসিমুখে তিনি বলেন, আজই তার বিয়ে হয়েছে এবং শ্বশুরবাড়ির দল রাজশাহীর খেলা দেখতে এসেছেন। তবে স্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রাজশাহী যদি ওই দিন শিরোপা জিততে না পারে, তাহলে বাসর হবে না।

রাজশাহীর জয়ের সঙ্গে যেন জড়িয়ে ছিল তার ব্যক্তিগত আনন্দও। যুবকটি আগেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, রাজশাহী জিতবে এবং বড় সংগ্রহ গড়বে। মাঠের খেলাও ঠিক সেভাবেই এগোয়। রাজশাহী বড় রান তোলে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর সঙ্গে নিশ্চিত হয় ভাইরাল বরের বাসর রাতও।

ক্রিকেটপ্রেমী ওই যুবক নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসনের ভক্ত হলেও শ্বশুরবাড়ির দল রাজশাহীর জন্য গলা ফাটান। অন্যদিকে, তার স্ত্রী ছিলেন জাতীয় দলের ওপেনার নাজমুল হোসেন শান্তর সমর্থক। পরিবারে ভিন্ন ভিন্ন দলের সমর্থন থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসাই সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে বলে জানান তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর থেকেই ওই যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজা করে মন্তব্য করেন, রাজশাহীর ক্রিকেটাররা অন্তত একজনের বাসর রাত বাঁচিয়ে দিয়েছেন। কেউ কেউ লেখেন, বিয়ের দিনেই স্টেডিয়ামে উপস্থিত থাকা ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসারই প্রমাণ।

ক্রিকেট আর ব্যক্তিগত জীবনের এমন রঙিন গল্প খুব কমই দেখা যায়। এই জয় শুধু রাজশাহীর নয়, যেন সেই ভাইরাল যুবকের জীবনেরও এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজশাহী ম্যাচ হারলে হতো না বাসর

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ