বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বগুড়া উত্তরবঙ্গের রাজধানী এবং এখানকার সাতমাথা পুরো উত্তরবঙ্গকে একীভূত করেছে। জনসেবার সুযোগ পেলে ঐতিহ্যবাহী এই শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
আজ শনিবার দুপুর পৌনে ১টায় বগুড়া শহরের আলতাফুনন্নেছা খেলার মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বক্তব্যে ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করে বলেন, "আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তবে সর্বস্তরের দুর্নীতিকে আমরা মাটির নিচে গেড়ে দেব। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না।" তিনি আরও যোগ করেন, জামায়াত কখনো চাঁদাবাজি বা মামলার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। পরিচ্ছন্ন নেতৃত্বের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।
বগুড়ার সাত আসনে প্রার্থী ঘোষণা জনসভার মঞ্চে ডা. শফিকুর রহমান বগুড়ার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' তুলে দেন। প্রার্থীরা হলেন:
বগুড়া-১: মো. শাহাবুদ্দিন
বগুড়া-২: আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান
বগুড়া-৩: নূর মোহাম্মদ
বগুড়া-৪: মো. মোস্তফা ফয়সাল
বগুড়া-৫: দবিবুর রহমান
বগুড়া-৬: মো. আবিদুর রহমান
বগুড়া-৭: গোলাম রব্বানী
উত্তরবঙ্গজুড়ে নির্বাচনী সফর জেলা জামায়াতের আমির আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম। এছাড়া ১০ দলীয় জোটের শরিক দল জাগপার সভাপতি রাশেদ প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শনিবার দিনব্যাপী ঝটিকা সফরে ছিলেন জামায়াত আমির। সকালে মোকামতলায় পথসভা শেষে বগুড়ার এই মূল জনসভা সম্পন্ন করেন। এরপর দুপুর ২টায় শেরপুর, বিকেলে সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়ায় জনসভা শেষে সন্ধ্যায় পাবনায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন