বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়া মামলায় ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের মৃত ইলা বক্সের ছেলে আবুল কাশেম (৭২), নবাব উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), বরইতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ি গ্রামের রশিদ সরকারের ছেলে আলামিন (৪১), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে বলাই মন্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মালেক (৩৮), পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মৃত সামছুল হকের ছেলে খোকন (৪০), একই উপজেলার মৃত আব্দুল গণীর ছেলে তোফাজ্জল হোসেন এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২) রয়েছেন। তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এছাড়া মাদক মামলায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের ফটিক মন্ডলের ছেলে গোলাপ মন্ডল (২৫), রফিকুল ইসলামের ছেলে শাকিল (২২), জহুরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (২২) এবং নিমগাছি ইউনিয়নের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আপেল মাহমুদ (৩৪)-কে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে নাশকতা মামলায় সোনাহাটা গ্রামের চান মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর (৩২), চুরি মামলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জাহিদুল ইসলাম (২৭) এবং পাঁচথুপি গ্রাম থেকে মাদক সেবনের সময় ৪ জন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন