ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি

চাঁদা আমরা নিই না, নিতেও দেব না

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

চাঁদা আমরা নিই না, নিতেও দেব না
চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদা আমরা নিই না এবং কোনো চাঁদাবাজকেও চাঁদা নিতে দেব না। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণআন্দোলন না হলে আজ প্রকাশ্যে মানুষের অধিকার নিয়ে কথা বলা সম্ভব হতো না। তিনি দিনাজপুরের ১১ জনসহ সারা দেশের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সংবেদনা জানান।

দিনাজপুরকে বাংলাদেশের ‘শস্যভাণ্ডার’ উল্লেখ করে জামায়াতের আমির বলেন, দেশের মোট খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ আসে এই অঞ্চল থেকে। এত গুরুত্বপূর্ণ ও পরিশ্রমী জনগোষ্ঠী থাকার পরও দিনাজপুর কেন সিটি কর্পোরেশন পায়নি—সে প্রশ্ন তোলেন তিনি। সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুরে গ্যাস নেই, অথচ দেশের অন্যান্য অনেক জেলায় রয়েছে। যেহেতু এ অঞ্চলে কয়লার সন্ধান মিলেছে, তাই গ্যাস পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। গ্যাস না পাওয়া গেলেও দেশের অন্যান্য অঞ্চলের গ্যাস সম্পদের অংশীদারিত্ব দিনাজপুর পাবে বলে আশ্বাস দেন তিনি।

কৃষিখাতের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে ভবিষ্যতে কৃষি শিল্পের রাজধানী করা হবে। আধুনিক যন্ত্রপাতি ও লজিস্টিক সুবিধা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। ফসল ও সবজি সংরক্ষণের জন্য বিভিন্ন এলাকায় সংরক্ষণাগার স্থাপনের কথাও জানান তিনি।

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব ধরনের দুর্নীতি বন্ধ করা হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকেও করতে দেওয়া হবে না। যারা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত, তাদের পরিশ্রম করে সম্মানের সঙ্গে উপার্জনের আহ্বান জানান তিনি।

নারী নিরাপত্তা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, মায়েদের সম্মান আমাদের কাছে জীবনের চেয়েও মূল্যবান। জামায়াত সরকার গঠন করলে নারী সমাজ ঘরে, কর্মস্থলে ও চলাচলের পথে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা পাবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, একটি শিশু জন্মের সঙ্গে সঙ্গেই তার পুষ্টি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের এবং ৬০-৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে শফিকুর রহমান বলেন, এমন দেশ গড়া হবে যেখানে বিচার কেনাবেচা হবে না, ধর্মীয় সংঘাত থাকবে না এবং দেশের টাকা লুট করে বিদেশে পাচারের সুযোগ কেউ পাবে না। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জড়িতদের শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি।

শেষে তিনি আসন্ন নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়ে দিনাজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মতিউর রহমানকে পরিচয় করিয়ে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদা আমরা নিই না, নিতেও দেব না

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ