আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে সাতকানিয়া
উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নির্বাচনী
বিধিমালা তুলে ধরেন চট্টগ্রাম-১৫ এর যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ইলেকটোরাল এনকোয়ারি
ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রুপন কুমার দাশ। এময় তিনি বলেন, নির্বাচনী
বিধিমালা অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় মনোনীত বা
স্বতন্ত্র প্রার্থী এবং তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা সরকারি সুবিধাভোগী
গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাইকে বিধিমালার সব শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এছাড়া কোনো
প্রার্থী কোনো প্রতিষ্ঠান, সমিতি বা সংগঠন থেকে সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার করা যাবে না। প্রমাণিত হলে
সংশ্লিষ্ট আইডি নিষ্ক্রিয় করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উক্ত উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে
মতবিনিময় সভায় ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুন
নবী, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান,
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রামের
সিভিল জজ সানজিদা আফরোজ বৃষ্টি, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামশুজ্জামান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক সহ সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, স্বতন্ত্র
প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, শফিকুল ইসলাম রাহী, শরিফুল আলম চৌধুরী,
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জসিম উদ্দিনের প্রধান নির্বাচনী
সমন্বয়কারী এম এ হাসেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব
উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী ও অন্যান্য
নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন