ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কোকোকে নিয়ে মন্তব্যের জেরে আমির হামজার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

কোকোকে নিয়ে মন্তব্যের জেরে আমির হামজার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে করা মন্তব্যের জেরে আরও দুইটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার যশোর ও মাগুরার আদালতে এসব মামলা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বুধবার দুপুরে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান (জিল্লু) যশোর আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তৃতাকালে আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য কেবল কোকোর ব্যক্তিগত মর্যাদাই ক্ষুণ্ন করেনি, বরং এতে জিয়া পরিবারের সম্মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয় বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদী মেহেদী হাসান জানান, গত ১৭ জানুয়ারি যশোর শহরের লালদীঘিরপাড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থানকালে তিনি অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখেন। বক্তব্যটি শুনে তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন। তিনি বলেন, এ ধরনের কটূক্তি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে এবং এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এম এ গফুর বলেন, জিয়া পরিবারকে উদ্দেশ করে মানহানিকর বক্তব্য দেওয়ার ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হয়েছে এবং আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

একই অভিযোগে বুধবার দুপুর সাড়ে ১২টায় মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমির হামজার বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা করা হয়। মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

মামলার বাদী শরিফুল ইসলাম বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াপ্রেমী ও সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য শুধু তার পরিবার নয়, অনুসারী ও শুভানুধ্যায়ীদেরও গভীরভাবে আহত করেছে। ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি মামলা করেছেন বলে জানান। বাদীপক্ষের আইনজীবী কাজী আ ন ম সিরাজ উদ্দিন বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন।

এ নিয়ে একই অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মোট চারটি মানহানির মামলা হলো। এর আগে খুলনা ও কুষ্টিয়া আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত সোমবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলা করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। এছাড়া গত রোববার দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল আদালতে মানহানির মামলা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কোকোকে নিয়ে মন্তব্যের জেরে আমির হামজার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ