ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনে ভোট গণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ভোট গণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব
প্রেস সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালট ও পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে তিনি জানান।

বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের বরাত দিয়ে তিনি বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডামও অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে যেন কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য সাধারণ মানুষকে আগেভাগেই বিষয়টি জানিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনে ভোট গণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালট ও পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে তিনি জানান।

বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের বরাত দিয়ে তিনি বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডামও অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে যেন কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য সাধারণ মানুষকে আগেভাগেই বিষয়টি জানিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ