ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যে প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

যে প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
চিত্র : সংগৃহীত

নির্বাচনে জয়–পরাজয়ের হিসাব না কষে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বরেণ্য আলেম ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, প্রার্থী জিতবেন কি না—তা ভোটারের দেখার বিষয় নয়; বরং আমানত হিসেবে নিজের ভোটটি সঠিক মানুষের পক্ষে দেওয়া মুমিনের দায়িত্ব। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের প্রার্থী বাছাই প্রসঙ্গে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ভোট একটি আমানত। সামান্য স্বার্থ বা টাকার লোভে পড়ে ভোট দেওয়া যাবে না। এটি আল্লাহর কাছে বড় জবাবদিহিতার জায়গা। যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি-ডাকাতি ও দুর্নীতি কমবে, ঈমান-আমল ও মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষিত হবে—তাকেই ভোট দেওয়া উচিত।’

ভোট নষ্ট হওয়ার আশঙ্কা নিয়ে প্রচলিত ধারণাকে ভুল উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করেন ভালো মানুষের জেতার সম্ভাবনা কম, তাই তাকে ভোট দিলে ভোট নষ্ট হবে। আসলে ভোট নষ্ট হয় না। আজ একজন ভালো মানুষ অল্প ভোট পেলেও ভবিষ্যতে তার প্রতি মানুষের আস্থা ও সমর্থন বাড়তে পারে। কিন্তু ভোট নষ্ট হওয়ার ভয় দেখিয়ে যদি তাকে ভোট না দিয়ে অযোগ্য কাউকে ভোট দেওয়া হয়, তবে খারাপ মানুষদেরই ক্ষমতায় টিকে থাকার সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, ‘কাউকে জেতানো আপনার দায়িত্ব নয়। আল্লাহর কাছে আপনার দায়িত্ব হলো—মতামত চাওয়া হলে সঠিক ও সবচেয়ে উপযুক্ত ব্যক্তির পক্ষে মত বা ভোট দেওয়া। আপনি সততার সঙ্গে যোগ্য মানুষ খুঁজতে চেষ্টা করলে এবং এরপরও যদি ভুল হয়, তবে আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু জেনে-বুঝে অযোগ্য কাউকে ভোট দেওয়া গুরুতর অপরাধ।’

হাদিসের উদ্ধৃতি দিয়ে শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে বলেন, অযোগ্য মানুষকে যোগ্য ব্যক্তির আসনে বসানো কেয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমানত যথাস্থানে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। তাই গোষ্ঠীপ্রীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে সৎ মানুষকে ভোট দিতে হবে। প্রার্থী জিতুক বা হারুক, আমানতের খেয়ানত যেন না হয়—সেদিকেই একজন মুমিনের দৃষ্টি রাখা উচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যে প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ