ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলীকদমে সেনা জোনের উদ্যোগে ১০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ

পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় বসবাসরত মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৮৮৭ লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণ ফুলের মালা দিয়ে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেয়। এ সময় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

এলাকাবাসী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ও সহযোগিতার কারণে তারা বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য করতে পারছেন।

শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো সন্ত্রাসী বা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো বর্তমানেও জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আলীকদমে সেনা জোনের উদ্যোগে ১০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় বসবাসরত মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৮৮৭ লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণ ফুলের মালা দিয়ে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেয়। এ সময় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

এলাকাবাসী জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ও সহযোগিতার কারণে তারা বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য করতে পারছেন।

শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো সন্ত্রাসী বা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো বর্তমানেও জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ