দেশের প্রখ্যাত আলেম ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নামে রাজধানীর মোহাম্মদপুরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর আওতাধীন মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা মোড় থেকে বছিলা ব্রিজ পর্যন্ত সড়কটি এখন থেকে ‘আল্লামা আজিজুল হক সড়ক’ নামে পরিচিত হবে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নামকরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাইখুল হাদিসের ছেলে ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, রোববার রাতে মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজগামী সড়কটিতে নতুন নামফলক স্থাপনের কাজ শুরু হয়েছে।
মাওলানা মামুনুল হক বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বকালীন সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু সড়ক বরেণ্য আলেমদের নামে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকারি সব আনুষ্ঠানিকতা শেষে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার এই নামকরণ বাস্তবায়িত হচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বছিলাবাসীর সাথে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী কালের হৃদ্যতা ও আন্তরিক ভালোবাসার সম্পর্ক রয়েছে। আমার ব্যক্তিগত মতামত হলো—এই সড়কটি তাঁর নামে নামকরণ হওয়া বছিলাসহ এলাকাবাসীর জন্য সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ।”
স্থানীয়দের মধ্যে সাইনবোর্ড স্থাপন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য মাওলানা মামুনুল হক স্পষ্ট করেছেন, বিষয়টি নিয়ে স্থানীয় কারো দ্বিধা-সংশয় থাকলেও সরকারি সিদ্ধান্ত গ্রহণের সকল প্রক্রিয়া শেষ হয়ে নামকরণ বাস্তবায়নের পথে রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছিল প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে। এর ধারাবাহিকতায় এবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে সড়কের নামকরণ করা হলো।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন